ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজিবি মহাপরিচালককে প্রত্যাহার

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করেছে সরকার। বুধবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিজিবির মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে আবুল হোসেনের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা দৈনিক আকাশকে বলেন, প্রত্যাহারের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে জারিকৃত প্রজ্ঞাপনের কপি এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি।

২০১৬ সালের ২ নভেম্বর আবুল হোসেনকে বিজিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। ওই সময় তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা মেজর জেনারেল আবুল হোসেন ১৯৬২ সালে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।

তিনি সেনা সদর দফতরের ইঞ্জিনিয়ার ইন চিফ এবং মিরপুরে সেনাবাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও গাজীপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ডেন্টের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া মেজর জেনারেল আবুল হোসেন ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও কুয়েতে জাতিসংঘ শান্তি মিশনে নেতৃত্বের পর্যায়ে কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিজিবি মহাপরিচালককে প্রত্যাহার

আপডেট সময় ০২:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮