ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীর কল্যাণ ও দীর্ঘায়ূ কামনা করে বিড়ি শ্রমিকদের দোয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি বাজেটে বিড়ি শিল্পের ওপর সহনীয় কর নির্ধারণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণ ও দীর্ঘায়ূ কামনা করে দেশের বিভিন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট মঙ্গলবার সকালে বাগেরহাটের নাগরকান্দি এবং বিকেলে লালমনির হাটের কালিগঞ্জ উপজেলায় এবং রংপুরের মিঠাপুকুরে শ্রমিকরা এই দোয়া মাহফিলের আয়োজন করে।

সকালে নাগরকান্দির আকিজ বিড়ি ফ্যাক্টরী চত্তরে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লা হাটস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল আনাম, বিশেষ অতিথি ছিলেন ৬নং কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবলু মোল্লা, স্থানীয় প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা। এ ছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিকনেতা মো. আতিয়ার রহমান ও শ্রমিক ফেডারেশনের সাধারণ মো. জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন ফ্যাক্টরীর সহ-ব্যবস্থাপক হুমায়ন কবির।

বিকেলে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় আকিজ বিড়ি ফ্যাক্টরী চত্তরে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুব জামান। বিশেষ অতিথি ছিলেন মদাতি ২নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের। সভাপতিত্ব করেন ফ্যাক্টরী ম্যানেজার আসাদুজ্জামান। দোয়া পরিচালনা করেন মাওলানা একরামুজ্জামান।

এ দিকে রংপুরের মিঠাপুকুরের ফ্যাক্টরীতে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা হয়েছে। সোমবার যশোরের নাভারণেও একই ধরণের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, চলতি বাজেটে অর্থমন্ত্রী বিড়ি শিল্পের ওপর ১৩০ শতাংশ করা হার প্রস্তাব করেন। কিন্তু পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১১০ শতাংশ করা হয়। এতে শ্রমিকরা সন্তুষ্ট হয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর কল্যাণ ও দীর্ঘায়ূ কামনা করে বিড়ি শ্রমিকদের দোয়া

আপডেট সময় ০১:০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭