ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বড়াইগ্রামে ট্রাকের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহম্মদপুর কারবালা এলাকায় সরকারি মৎস্য খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৈলারদিয়ার গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে। তিনি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক নাটোর শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, রবিউল ইসলাম পেশাগত কাজে মোটরসাইকেলে দুপুরে নাটোর থেকে বনপাড়া যাচ্ছিলেন। পথে কারবালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ সময় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বড়াইগ্রামে ট্রাকের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট সময় ১১:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮