ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিলিং ফ্যানে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ, বিছানায় চিরকুট

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের সবুজ নগর মহল্লায় নিজ বাসা থেকে মঙ্গলবার রাতে সিলিং ফ্যানে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

তিন কন্যাসন্তানের জনক স্কুলশিক্ষক গোলাম কবির (৫৮) পার্শ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও ১১১নং পূর্ব ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য বুধবার সকালে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক গোলাম কবিরের স্ত্রী ৫৮নং ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরজাহান বেগম মুন্নী স্কুল ছুটি শেষে রাতে নিজের বাসায় ফিরে সিলিং ফ্যানের সঙ্গে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে। এ সময় ঘরের বিছানা থেকে দুটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী নুরজাহান বেগম একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। নিহতের হাতের লেখা চিরকুটের বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলিং ফ্যানে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ, বিছানায় চিরকুট

আপডেট সময় ১০:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮