ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং সাতজন শহীদ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার নামসংবলিত আবক্ষ প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

বুধবার ঐতিহাসিক ৭ মার্চে ব্যাংকের প্রধান কার্যালয়ের লিফট লবিতে এ ম্যুরাল ও প্রতিকৃতির স্থাপনা উদ্বোধন করে ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান।

চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাদের মনের মধ্যে শক্তি জুগিয়েছে। একই সঙ্গে কীভাবে স্বাধীনতা আন্দোলন চালাতে হবে তার নির্দেশনা ছিল। তারই প্রেক্ষিতে একসঙ্গে সেই ২৫ মার্চের কালরাতে পাকিস্তানিরা যখন আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল সেটা ওভারকাম করে আমরা কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। উনার (বঙ্গবন্ধু) ৭ মার্চের ভাষণ ছিল অন্যতম মাইলস্টোন। এই ভাষণ এখনো আমাদের উজ্জীবিত।

এমডি আতাউর রহমান প্রধান বলেন, বঙ্গবন্ধুর অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনার বাস্তবায়নে আমরা কাজ করছি। এ ম্যুরাল আমাদের প্রত্যাশিত ছিল, দেরিতে হলেও তা বাস্তবায়িত হলো।

তিনি আরও বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু যে লোগো দিয়ে এই ব্যাংকটিকে জাতীয়করণ করেছিলেন সেই লোগোতেই আমরা ফিরে গিয়েছি। কাজেই স্বাধীনতার সপক্ষের যত কিছু ভালো আছে সবকিছুই আমরা করতে চাই এবং এগুলোকেই ধরেই আমরা অগ্রগতি সাধন করতে চাই।

এ সময় ডিএমডি হাসনে আলম, মোরশেদ আলম খন্দকার, মো. কামরুজ্জামান চৌধুরী, জিএম, ডিজিএমসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

আপডেট সময় ১০:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮