ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে নীরবতা ভেঙ্গে যা বললেন মিমি

আকাশ বিনোদন ডেস্ক: 

রাজ-মিমির প্রেম নিয়ে এই কিছুদিন আগে পর্যন্তও তুমুল চর্চা চলেছে টলি পাড়ায়। রাজ-শুভশ্রী-মিমি এই ত্রিকোণ নিয়েই মূলত আবর্তিত হয়েছে পেজ থ্রি-র বিষয় বস্তু। কিন্তু সব গুঞ্জন থামিয়ে মঙ্গলবারই রাজ কাহিনীতে ‘সরকারি’ সিলমোহর পড়েছে। টুইট করে তাঁদের মিলনের কথা জানিয়ে দিয়েছেন রাজ ও শুভশ্রী দু’জনেই। আর তখন থেকেই চড়ছিল অন্য একটি জল্পনার পারদ। রাজ-শুভশ্রীর এই মিলনকে কীভাবে গ্রহণ করবেন মিমি চক্রবর্তী?

বুধবার রাতে রাজ-শুভশ্রী যখন টুইটারে তাঁদের এক সঙ্গে চলার কাথা জানাচ্ছেন, ঠিক তখনই লাল গাউনের মিমিকেও টুইটারে দেখা যায়। রূপসী মিমির এমন লুকের তারিফও এসেছে টুইটার জনতার কাছ থেকে। কিন্তু তখনও প্রাক্তনের বিয়ের বিষয়ে কোনও মন্তব্য করেননি মিমি।

এর একটু পরেই শুভশ্রীর টুইটটি রিটুইটট করেন মিমি। সঙ্গে লেখেন, “অভিনন্দন…সুখী জীবন দীর্ঘ হোক” এবং এরপরই একটি হাসি মুখের ইমোজি দিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, রাজের টুইট না নিয়ে শুভশ্রীর টুইট রিটুইট করেছেন মিমি এবং তার সঙ্গে এই স্বল্প শুভেচ্ছাবার্তা নিঃসন্দেহে ‘গভীর’ বলে মনে করছে টলি পাড়ার একাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে নীরবতা ভেঙ্গে যা বললেন মিমি

আপডেট সময় ০৯:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮