ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

দেশের গণমাধ্যম এখনও গণবান্ধব হতে পারেনি: গয়েশ্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের গণমাধ্যম এখনও গণবান্ধব হতে পারেনি। এছাড়া মিডিয়া ব্যবসায়ীদের হাতে। এখন ব্যবসায়ীদের সরকার লাগে, সরকারেরও ব্যবসায়ী লাগে। মিডিয়া স্বাধীন হওয়ার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় বাধা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত `জাতীয় নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়` শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর আরও বলেন, মিডিয়া মালিকদের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকরা কাজ করতে পারে না। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। এছাড়া আজ যদি সরকার ঘোষণা দেয় যে, আগামী নির্বাচন নির্দলীয় সহায়ক সরকারের অধীনে হবে, তাহলে ৩০০ আসনের মধ্যে একটি টিকিট কেনারও প্রার্থী খুঁজে পাবে না আওয়ামী লীগ।

জাতীয়তাবাদী সাইবার দলের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রবি তালুকদার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সাইবার দলের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের গণমাধ্যম এখনও গণবান্ধব হতে পারেনি: গয়েশ্বর

আপডেট সময় ১২:৫১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭