ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

অাকাশ জাতীয় ডেস্ক: 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রাজিব আলী (২৫) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

বুধবার ভোর রাতে উপজেলার রত্নাই সীমান্তের বিপরীতে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের জওয়ানদের গুলিতে আহত হন রাজিব। আহত রাজিব আলী আমজানখোর ইউনিয়নের রত্নাই মধ্যকাশিবাড়ী গ্রামের মংলু মোহাম্মদের ছেলে।

সূত্র জানায়, আহত রাজিব গরু ব্যবসায়ী। তিনি ওপারে গরু আনতে গিয়েছিলেন। ফেরার পথে ভোর রাতে উপজেলার রত্নাই সীমান্তের বিপরীতে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের জওয়ানদের গুলিতে আহত হন তিনি।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, তিনি দিনাজপুরে অবস্থান করায় এ ঘটনা জানেন না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আকালু বলেন, তিনি এ ঘটনা শুনেছেন।

ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ওই সীমান্তে নাগর নদীর তীরবর্তী স্থানে ঘাস কাটার পর সরিষা তুলছিল বারসা গ্রামের ৯ বছরের শিশু নাঈম।ভারতের গোয়ালপুর থানার নাটুয়াটুলি বিএসএফ ক্যাম্পের জওয়ানদের গুলিতে আহত হয় সে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

আপডেট সময় ০৬:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮