ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিঙ্গাপুরে শেখ হাসিনার নামে হচ্ছে অর্কিড

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরে দেশটির একটি অর্কিডের নামকরণ করা হচ্ছে তার নামে। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে প্রধানমন্ত্রী নিজে এ অর্কিডের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর সফর নিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ১১মার্চ প্রধানমন্ত্রী এই দেশটি সফরে যাচ্ছেন।

সিঙ্গাপুর সফরে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ ওই বোটানিক্যাল গার্ডেনও পরিদর্শন করে প্রধানমন্ত্রী নিজে এ অর্কিডের উদ্বোধন করবেন।

মন্ত্রী জানান, সফরে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী দেশটির প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হালিমার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই সফরে তিনি দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সে দেশের ব্যবসায়ীদের সঙ্গে বসবেন।

এই সফরে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়েও অগ্রগতির আশা করছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর এই সফরে ছয়টি সমঝোতা স্মারক সই হতে পারে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের মধ্যে একটি সমঝোতা, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একটি সমঝোতা স্মারক, আকাশ পথে যোগাযোগ, ডিজিটাল গভর্নমেন্ট ট্রান্সফরমেশন বিষয়ে সমঝোতা স্মারক এবং এফবিসিসিআই ও এমসিসিআইয়ের সঙ্গে সিঙ্গাপুরের ম্যানুফ্যাকচারিং ফেডারেশনের দুটি সমঝোতা স্মারক রয়েছে এর মধ্যে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিঙ্গাপুর বর্তমানে আসিয়ানের নেতৃত্বে রয়েছে। ফলে প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ। তিনি রোহিঙ্গা সঙ্কট নিরসনে সিঙ্গাপুর সরকারের সহযোগিতা চাইবেন।

চার দিনের সফর শেষে ১৪ মার্চ দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুরে শেখ হাসিনার নামে হচ্ছে অর্কিড

আপডেট সময় ০৪:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮