ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীর আগুনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনিয়া খাতুনের (২৪) মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোনিয়া এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী এবং উপজেলার রুপনাই গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী জাহাঙ্গীর হোসেন। এসময় সোনিয়ার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এ ঘটনায় নিহতের মা নুরুন্নাহার খাতুন বাদী হয়ে জামাই জাহাঙ্গীর হোসেনের নামে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীর আগুনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০৩:০২:০১ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮