ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় হিন্দু কবিরাজকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার চাটমোহরে দিন-দুপুরে নিজ বাড়িতে সত্তর বছরের হারাধন ভট্টাচার্য নামে এক হিন্দু কবিরাজকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হারাধন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি চিরকুমার ছিলেন এবং কবিরাজি পেশার সাথে জড়িত ছিলেন।

নিহত হারাধন ভট্টাচার্যের ভাতিজা তুষার ভট্টাচার্য জানান, প্রতিবেশীদের দেয়া সংবাদে আমি ওই বাড়িতে গিয়ে দেখি নিজের শোবার কক্ষে তার হাত-পা বাঁধা মৃতদেহ পড়ে আছে। পরে আমরা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পৌঁছে।

তুষার আরো জানান, প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি, ৩/৪ জন বোরখা পড়া মহিলা বাড়িতে এসেছিল। ওই মহিলারা বাড়ি থেকে চলে যাওয়ার পর স্থানীয়রা নিজ ঘরে হারাধন ভট্টাচার্যকে হাত-পা বাঁধা ও মৃত অবস্থায় দেখতে পায়। ঘর তছনছ অবস্থায় পাওয়া গেছে, আর ঘরের মধ্যে ইনজেকশেন দেয়ার সিরিঞ্জ পাওয়া গেছে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে- তা বোঝা যাচ্ছে না। তবে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। কিভাবে হত্যা করা হয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনায় হিন্দু কবিরাজকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০২:০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮