ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘চালবাজ’ নিয়ে ‘চালবাজি’

আকাশ বিনোদন ডেস্ক: 

বাংলাদেশি সুপারস্টার শাকিব খান এবং কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলী অভিনীত দ্বিতীয় ছবি ‘চালবাজ’। গত রবিবার ইউটিউবে মুক্তি দেয়া হয় এই ছবির অফিসিয়াল ট্রেলার। ভালোই সাড়া ফেলেছে ট্রেলারটি। ট্রেলার মুক্তির সঙ্গে এটি চলচ্চিত্র অঙ্গণে শোরগোল সৃষ্টি করেছে অন্য ভাবেও। আপাতত সেই বিষয়টি নিয়েই সরগরম মিডিয়া পাড়া।

মূল ব্যাপারটি হচ্ছে, গত প্রায় এক বছর ধরে ‘চালবাজ’-কে যৌথ প্রযোজনার ছবি হিসেবে প্রচার করা হচ্ছিল। কিন্তু গত রবিবার ট্রেলার প্রকাশ করা হয় কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের একক ছবি হিসেবে। অথচ শুরু থেকেই সেখানে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন-কাট এর নামটিও যুক্ত ছিল।

এমনটা হওয়ার কারণ সম্পর্কে এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা গণমাধ্যমে বলেন, ‘ছবির শুটিংয়ের আগেই যৌথ প্রযোজনার নিয়ম মেনে অনুমতি চাওয়া হয়েছিল। একাধিক বার চেষ্টা করেও অনুমতি মেলেনি। যার কারণে ‘চালবাজ’-কে কলকাতার ছবি হিসেবে ঘোষণা করতে হয়েছে’।

বিষয়টিকে পুরোপুরি প্রতারণা বলছেন যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ‘চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে এটি এক ধরণের প্রতারণা। গত বছরের মে মাসে ‘তুই শুধু আমার’ ও ‘চালবাজ’ নামে দুটি ছবির চিত্রনাট্য জমা পড়েছিল। সে সময় ‘তুই শুধু আমার’ যৌথ প্রযোজনায় তৈরির অনুমতি দেয়া হলেও সঠিক নীতিমালা না মানার কারণে ‘চালবাজ’-এর চিত্রনাট্য পাস হয়নি। তার পরও যৌথ প্রযোজনার প্রচার দিয়ে ছবির শুটিং শুরু করে তারা।’

তিনি আরও বলেন, ‘প্রযোজকরা মনে করেছিলেন, অনুমতি ছাড়াই শুটিং শেষ করে পরে ফাঁকফোকর দিয়ে অনুমতি নিয়ে যৌথ প্রযোজনা হিসেবে মুক্তি দেবেন। কিন্তু চলচ্চিত্রে সেই অনিয়ম আর হবে না।’ গুলজারের এই বক্তব্যেই পরিষ্কার, সরাসরি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না শাকিব খান ও শুভশ্রীর ‘চালবাজ’।

আগামী ১ বৈশাখ কলকাতাজুড়ে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। দাপ্তরিক কাজ সময়মতো শেষ করতে পারলে সপ্তাহ খানেক পরে আমদানি নীতিমালার চুক্তিতে বাংলাদেশেও ‘চালবাজ’ মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এমনটাই জানানো হয়েছে এসকে মুভিজের পক্ষ থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘চালবাজ’ নিয়ে ‘চালবাজি’

আপডেট সময় ০৯:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮