ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৫ আগস্টকে সামনে রেখে চাঁদাবাজির খবর পেলেই ব্যবস্থা: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

শোকাবহ ১৫ আগস্টকে সামনে রেখে চাঁদাবাজির কোনো খবর পেলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার রাতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা টেক্সবার অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭৫ সালের রক্তে ভেজা ভয়াল আগস্ট আমাদের দুয়ারে সমাগত। এই মাসের শোকাবহ ভাবগাম্ভীর্য বজায় রাখার জন্য দেশবাসীকে অনুরোধ জানাই। এই মাসে যেন বঙ্গবন্ধুকে স্মরণ করতে গিয়ে কোনো ধরনের অপকর্মের মাধ্যমে কেউ যেন বঙ্গন্ধুর স্মরণকে ম্লান করতে না পারে।’

তিনি বলেন, ‘১৫ আগস্টকে সামনে রেখে একটি চক্র মেতে ওঠে চাঁদাবাজিতে। এই অপকর্ম যাতে না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেশবাসীকে বলছি, আপনারা আমাদের পার্টি অফিসে খবর দেবেন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। এ ধরনের অপকর্ম সহ্য করা হবে না। পয়সা না থাকলে আমাদের কাছে চাইবেন।’

ঢাকা টেক্স বার এসোসিয়েশনের সভাপতি খুরশেদ আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নজিবুল্লা হীরু, সংগঠনের সাধারণ সম্পাদক বদিউজ্জামান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৫ আগস্টকে সামনে রেখে চাঁদাবাজির খবর পেলেই ব্যবস্থা: কাদের

আপডেট সময় ০৪:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭