ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দূতাবাস উদ্বোধনের জন্য জেরুজালেমে আসবেন ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আগামী মে মাসে জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধনে অংশ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এমন আভাস দিয়েছেন ট্রাম্প। খবর আল জাজিরার।

গতকাল হোয়াইট হাউসের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘যদি আমি পারি তাহলে যাব’।

গত ডিসেম্বরে ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এরপরই মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেম নেয়ার ঘোষণা দেয়া হয়। ইসরায়েলের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে ১৪ মে। ঐ দিনই জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধন হতে পারে। তবে এই স্থানান্তর প্রক্রিয়া শেষ হবে ২০১৯ সালের শেষের দিকে।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি এবং দূতাবাস স্থানান্তরের ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র নিন্দা করে বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র। এমন সিদ্ধান্ত ঐ অঞ্চলে অশান্তি সৃষ্টি করবে বলে মনে করেন বিশ্লেষকরা।

এ সময় তিনি ফিলিস্তিনের সমালোচনা করেন। অন্যদিকে জেরুজালেমের বিষয়ে এমন সিদ্ধান্ত নেয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দূতাবাস উদ্বোধনের জন্য জেরুজালেমে আসবেন ট্রাম্প

আপডেট সময় ০৪:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮