ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হামলার জন্য প্রধানমন্ত্রীর আশপাশের কিছু মানুষ দায়ী: সুলতানা কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর চারপাশে এখনও পাকিস্তানি প্রেতাত্মারা রয়ে গেছে, যারা তাকে লক্ষ্যচ্যুত করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন, মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

তিনি বলেন, মুক্তমনাদের হত্যার বিচার না হওয়ায় এখন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল আক্রান্ত হয়েছেন। আর এর জন্য প্রধানমন্ত্রীর আশপাশের ‘কিছু মানুষ’ দায়ী।

রোববার বিকেলে শাহবাগে জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিয়ে সুলতানা কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাদের প্রতি নতজানু হওয়ার ফলে, তাদের অন্যায়ের কোনো বিচার না হওয়ার ফলে, তারা যে হত্যাকা- ঘটিয়েছে সেটার বিচার না হওয়ার ফলে জাফর ইকবালের মতো অত্যন্ত সৎ, নিরপেক্ষ মানুষকে হত্যার চেষ্টা করা হয়েছে। যারা এটা করেছে তাদের খুঁজে বের করা হোক। আর যদি না হয়, তাহলে আরও অনেক অনেক হত্যাচেষ্টা ও হত্যাকা- আমাদের দেখতে হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাশ, নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয়, ওয়াশিকুর বাবুসহ অনেক লেখক-ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, অধিকারকর্মী ও ভিন্ন মতাবলম্বী খুন হলেও তার একটিরও বিচার হয়নি। আজকে আমাদের দাবি থাকবে, আর কোনো হত্যাকা- ঘটবে না এবং যে হত্যাকা- হয়েছে, প্রত্যেকটি ঘটনা বিচারের আওতায় নিয়ে আসা হবে।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, আমাদের ভাবনায় ছিল না প্রগতিশীল আন্দোলনের অন্যতম অভিভাবক জাফর ইকবাল আক্রান্ত হবেন, তার জন্য আমাদের দাঁড়াতে হবে। কারণ জাফর ইকবালই বরং আমরা যখন আক্রান্ত হয়েছি তখন পাশে দাঁড়িয়েছেন, কথা বলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হামলার জন্য প্রধানমন্ত্রীর আশপাশের কিছু মানুষ দায়ী: সুলতানা কামাল

আপডেট সময় ০২:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮