ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাকিব বিহীন বুবলী!

আকাশ বিনোদন ডেস্ক: 

প্রথমবারের মতো শাকিব খানকে ছাড়াই পর্দায় হাজির হতে যাচ্ছেন চিত্রনায়িকা বুবলী। সম্প্রতি একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছেন তিনি। প্রসাধনপণ্য তিব্বত বিউটি সোপের শুটিং হয়েছে কলকাতায়। পরিচালনা করেছেন সৌনাক মিত্র।

নায়িকা বুবলীকে গত বছর বেশকিছু পণ্যের বিজ্ঞাপনে মডেল হবার জন্য প্রস্তাব দেয়া হয়। কিন্তু এই নায়িকা সেসব প্রস্তাবে সাড়া দেননি। তার কারণ হলো ভালো ও আস্থাশীল পণ্যের বিজ্ঞাপনে কাজ করতে চাচ্ছিলেন তিনি। আর তাইতো এই বিজ্ঞাপনটিতে কাজ করতে রাজি হয়েছেন বুবলী।

মার্চ মাসের শেষদিকে বিজ্ঞাপনচিত্রটি প্রচারে আসবে বলে জানা গেছে।

এদিকে জনপ্রিয় নায়ক শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন বুবলী, একথা কম বেশি সবারই জানা। সিনেমায় পা রাখার পর থেকে অন্য কোনো নায়কের সঙ্গে জুটি হননি বুবলী। তার মুক্তিপ্রাপ্ত চার ছবির নায়ক শাকিব খান।

অন্যদিকে মুক্তি প্রতীক্ষিত আরও একটি ছবিতেও শাকিবের নায়িকা হয়েছেন বুবলী। এছাড়াও চুক্তিবদ্ধ হওয়া আরও কয়েকটি ছবিতেও শাকিবের বিপরীতেই কাজ করবেন তিনি। তবে এই বিজ্ঞাপনচিত্রটিতে শাকিবকে ছাড়া দেখা যাবে বুবলীকে।

একসঙ্গে বেশিরভাগ ছবিতে কাজ করা নিয়ে শাকিবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ঢাকাই চলচ্চিত্রে নানারকম গুঞ্জন শোনা যায়। তবে শাকিব-বুবলীকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে সবসময়ই বলে এসেছেন তাদের মধ্যে প্রফেশনাল সম্পর্কের বাইরে আর কিছু নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাকিব বিহীন বুবলী!

আপডেট সময় ০৬:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮