ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রংপুরে গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের পীরগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া আহত হয়েছেন আরও একজন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। সোমবার ভোরে উপজেলার মাদারপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে মাদারপুর গ্রামে পিকআপ ভ্যান নিয়ে কয়েকজন গরু চুরি করতে গেলে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে তিনজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় নাজমুল নামে একজন। বাকিরা পালিয়ে যায়।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম রাজু। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় তার বাড়ি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোরেরা উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসছিল। গত এক মাসে এই উপজেলায় প্রায় শতাধিক গরু চুরির ঘটনা ঘটে। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রংপুরে গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০২:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮