ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ পরীমনিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সেই এডিসি সাকলায়েনকে :স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান বাংলাদেশের বিমান খাতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী শিগগিরই শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীকে বিদায় জানাতে গিয়ে খাদে মাইক্রোবাস, নিহত নারী, আহত ৮

বরগুনায় বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার পাথরঘাটা উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা জলদস্যু হাসান বাহিনীর সদস্য বলে দাবি করছে র‌্যাব। এ সময় ছয়টি অস্ত্র ও ৩৮টি গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার মাঝেরচর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজনকে জলদস্যু হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও অপরজনকে সক্রিয় সদস্য বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

নিহতরা হলেন, আতাউর ও রবিউল মাঝি। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

র‌্যাব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব বলেন, জলদস্যু হাসান বাহিনীর সদস্যরা পাথরঘাটা উপজেলার মাঝেরচর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালাতে যায়। জলদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে জলদস্যুরা সুন্দরবনের ভেতরে চলে যায়। পরে র‌্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে এবং বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে। পরে নদীতে মাছ ধরা জেলেরা সেখানে এসে নিহতদের জলদস্যু হাসান বাহিনীর সদস্য বলে শনাক্ত করে।

র‌্যাব কর্মকর্তা রাজীব আরও বলেন, হাসান নামে এক যুবক নিজ নামে জলদস্যু বাহিনী গড়ে তোলে। হাসান বাহিনীর সদস্যরা পূর্ব সুন্দরবনের দুবলারচরসহ বিভিন্ন এলাকায় সাগর ও সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। দুজনের মরদেহ বরগুনার পাথরঘাটা থানায় নিয়ে আসা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০

বরগুনায় বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত

আপডেট সময় ০২:৩৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮