ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মহিউদ্দিন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের নগরকান্দায় মহিউদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গিয়াসউদ্দিন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

ফরিদপুর র‌্যাব-০৮ এর একটি দল রোববার ভোরে ফরিদপুরের নগরকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গিয়াসউদ্দিন নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামের হাজী নান্নু মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর সকালে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামের মৃত মোকজেল মিয়ার ছেলে মহিউদ্দিন মিয়া (৫০) পূর্ব শত্রুতার জেরে খুন হয়।

এ ঘটনায় নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামের মাইনউদ্দিন মিয়ার ছেলে ও নিহতের ভাতিজা ফরহাদ মিয়া বাদী হয়ে ২০১৭ সালের ৫ অক্টোবর নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মো. গিয়াসউদ্দিন মিয়াসহ ৩০ জন এবং অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করা হয়।

মামলাটির তদন্তভার পরে ফরিদপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর। পিবিআই আসামি গ্রেফতারে র‌্যাবের সহযোগিতা চাইলে ফরিদপুর র‌্যাব-০৮ এর একটি দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে ফরিদপুরের নগরকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে গিয়াসউদ্দিনকে গ্রেফতার করে। ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক রইছ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামিকে পিবিআই ফরিদপুরের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মহিউদ্দিন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় ১১:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮