ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের মাথা বিচ্ছিন্ন

আকাশ জাতীয় ডেস্ক :

ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী এক যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নিহত হয়েছেন! সোমবার দুপুর ১টার দিকে উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবন এলাকায় নগরকান্দা-জয়বাংলা সড়কে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেলের আরোহীর নিম খালিদ মাতুব্বর (১৯)। তিনি নগরকান্দা পৌরসভার জগদিয়া বালিয়া গ্রামের বেলায়েত মাতুব্বরের ছেলে।

এ সময় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নগরকান্দা গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে ফেরদৌস মাতুব্বর (১৮) গুরুত্বর আহত হয়। তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলের আরেক আরোহী নগরকান্দা গ্রামের মজিবর রহমানের ছেলে নয়ন মিয়া (১৯) আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলের চালক ফেরদৌস মাতুব্বর ও মোটরসাইকেল আরোহী তার দুই বন্ধু দ্রুতগতিতে নগরকান্দা সদর থেকে জয়বাংলার দিকে যাচ্ছিলেন। নগরকান্দা-জয়বাংলা সড়কে উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। মোটরসাইকেলের আরোহী খালিদের দেহ থেকে মাথা ইজিবাইকের আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায়। তার দেহ ও মাথা প্রায় ২০০ ফুট দূরত্বে সড়কের ওপর পড়ে ছিল। খালিদের দেহ জগদিয়া বালিয়া ব্রিজের দক্ষিণ পাশ থেকে এবং ব্রিজের উত্তর পাশের প্রায় ২০০ ফুট দূর থেকে মাথা উদ্ধার করা হয়।

নগরকান্দা থানার এসআই মো. ইরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় খালিদ মাতু্ব্বর নামের এক যুবকের দেহ থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের মাথা বিচ্ছিন্ন

আপডেট সময় ০৯:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪