ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌথ চলচ্চিত্র নির্মাণে নীতিমালা প্রণয়নে কমিটি

অাকাশ বিনোদন ডেস্ক:

বাংলাদেশ-ভারত যৌথ চলচ্চিত্র নির্মাণে নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠন করেছে সরকার। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিটিভির ডিজি হারুন-অর-রশিদকে।

সদস্য করা হয়েছে-এফডিসির এমডি তপন কুমার ঘোষ, টেলিভিশন ও চলচ্চিত্র ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মো. মনজুরুর রহমান, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, প্রদর্শক সমিতির সভাপতি নওশাদ আহমেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক এবং চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক মতিন রহমান।

এ ছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে থাকছেন তথ্য মন্ত্রণালয়ে চলচ্চিত্রের দায়িত্বে থাকা যুগ্ম সচিব মো. ইউসুফ আলী মোল্লা।এদিকে টেলিভিশন ও চলচ্চিত্র ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও অতিরিক্ত সচিব মো. মনজুরুর রহমান জানান, শিগগিরই আমরা বৈঠকের তারিখ নির্ধারণ করব। যত দ্রুত সম্ভব কমিটি খসড়া নীতিমালা তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেবে।

উল্লেখ্য, এর আগে একটি কমিটি গঠিত হলেও চলচ্চিত্র পরিবারের আপত্তির কারণে নতুন করে গঠিত হলো। এ কমিটি যৌথ প্রযোজনার নীতিমালা নতুন করে তৈরি করবেন। এর আগে গত মাসে চলচ্চিত্র পরিবারের আন্দোলনের কারণে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ নীতিমালা ২০১২ (সংশোধিত) বাতিল করে দেয় তথ্য মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌথ চলচ্চিত্র নির্মাণে নীতিমালা প্রণয়নে কমিটি

আপডেট সময় ০১:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭