ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়ে আলোচনা করতে হলে তার আগে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর মূখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি। শনিবার জেনারেল মাসুদ গণমাধ্যমকে এসব কথা বলেন। খবর পার্সটুডের।

ইরানের সেনাবাহিনীর মূখপাত্র বলেছেন, যদি পশ্চিমারা তাদের পারমাণবিক অস্ত্র ধ্বংস না করে তাহলে আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনারই সুযোগ নেই। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে সীমিত করতে যুক্তরাষ্ট্র যেসব প্রলাপ বকছেন তা অর্জন করা একটি অবাস্তব স্বপ্ন মাত্র।’

‘ইরানের সাথে ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো আলোচনায় যেতে হলে শর্ত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাতে যেসব পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে সেগুলো আগে ধ্বংস করতে হবে’, বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ। মধ্যপ্রাচ্যে তাদের নীতির পরাজয়ের কারণেই মার্কিনিরা আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এত সমালোচনা করছে বলেও তিনি মন্তব্য করেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ছয় জাতির করা পরমাণু চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন। তার দাবি, চুক্তি টিকিয়ে রাখতে হলে ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও সীমিত করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে: ইরান

আপডেট সময় ১০:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮