ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

ঝড় তুলবে কী ‘চালবাজ’-এর ট্রেইলার

আকাশ বিনোদন ডেস্ক: 

প্রথমবারের মতো জুটি বেঁধেই সাড়া ফেলে দিয়েছিলেন শাকিব খান ও শুভশ্রী। এ জুটির প্রথম ছবি ‘নবাব’ দুই বাংলার বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। শুধু তাই নয় এ সিনেমার গানগুলোও ব্যাপক জনপ্রিয় হয়েছিল। সেই ধারাবাহিকতায় আরো একটি সিনেমা নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন এ জুটি।

সম্প্রতি শেষ হয়েছে বহুল আলোচিত ছবি ‘চালবাজ’-এর শুটিং। যুক্তরাজ্যের পর ছবির শুটিংয়ে অংশ নিতে সম্প্রতি ভারতেও গিয়েছিলেন শাকিব খান। দীর্ঘ ১৮দিন ভারতে শুটিং করেন। এরপর আবার যুক্তরাজ্যে শুটিং করেন।

যৌথ প্রযোজনার এ সিনেমাটির লগ্নিকারক হিসেবে আছে ভারতের এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি ও অনন্য মামুন। এসকে মুভিজের পক্ষ থেকে জানানো হয়, রোববার প্রকাশ পাবে ‘চালবাজ’-এর ট্রেইলার। নবাব-এর মতো এ সিনেমার ট্রেইলারও ঝড় তোলে কী না সেটিই দেখার অপেক্ষায় সিনেমা প্রেমীরা।

উল্লেখ্য, ২০১৭ সালের জুনে সিনেমাটির শুটিং-এর জন্য লন্ডন যান শাকিবসহ ভারতীয় ইউনিট। কিন্তু কলকাতার টেকনিশিয়ানদের সংগঠন নানা বিষয়ে আপত্তি তুললে থমকে যায় দৃশ্যায়ন। কয়েক মাস পর আবার শুরু হয় এ সিনেমার শুটিং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝড় তুলবে কী ‘চালবাজ’-এর ট্রেইলার

আপডেট সময় ০৯:১২:২১ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮