ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আমাদের আফ্রিকান ভাইদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই : এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার পাঁচদিনের আফ্রিকান সফর শনিবার শেষ করেছেন। সফর শেষে তিনি বলেন, নতুন এক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার এ সময়টিতে আমরা আফ্রিকার সঙ্গে হাঁটতে চাই।

তিনি বলেন, আমরা ফলপ্রসূ আলোচনা করেছি। আলজেরিয়া, মৌরতানিয়া, সেনেগাল ও মালিতেও যোগাযোগ করেছি।-খবর আল জাজিরা।

এরদোগান বলেন, আমরা আফ্রিকাকে ভালবাসি। আমাদের আফ্রিকান ভাইদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই।

৪০টিরও বেশি মাছ ধরার নৌকা মৌরতানিয়ার পানিতে সক্রিয় রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা এমন নীতিতে চলবো, যেটা সবার জন্য ভাল। যেটা দিয়ে সবাই উপকৃত হবেন।

আফ্রিকার জি৫ সাহিল যৌথ বাহিনীতে ৫০ লাখ ডলার সহযোগিতা করবে তুরস্ক। সাহেল অঞ্চলে সন্ত্রাসবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে জি৫ সাহেল যৌথ বাহিনী। এ লড়াইকে জোরদার করতেই তুরস্ক সহায়তা করতে যাচ্ছে।

পশ্চিম আফ্রিকার উত্তরের মরুময় সাহারা ও দক্ষিণের আদ্র ক্রান্তীয় অঞ্চলের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলটি সাহিল নামে পরিচিত। এ অঞ্চলে হালকা তৃণভূমি ও ঝোপঝাড় দেখতে পাওয়া যায়।

এরদোগান তার নিজস্ব ওয়েবসাইটে বলেন, গত কয়েক বছরে আমরা ওই অঞ্চলের উন্নয়নে ব্যাপক সহযোগিতা করেছি। মালিতে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে আমরা ভূমিকা রাখতে চাই।

মালিতে তুরস্কের প্রেসিডেন্টি হিসেবে এটাই এরদোগানের প্রথম সফর ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামলার জটিলতা ও এআই বিতর্ক ছাপিয়ে শুটিংয়ে ফেরার বিনোদনচিত্র

আমাদের আফ্রিকান ভাইদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই : এরদোগান

আপডেট সময় ১১:১৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮