ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলা ছবিতে ‘ব্লু হোয়েল’

আকাশ বিনোদন ডেস্ক: 

‘ব্লু হোয়েল’। নামটা শুনেই মনে পড়ে যায় সদ্য ফেলে আসা ২০১৭ সালটিকে। সে বছর এই গেমের ফাঁদে পা দিয়েই সারা বিশ্বে প্রাণ হারিয়েছিল বেশ কয়েকজন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। আবার কেউ কেউ ফিরে এসেছিল নিশ্চিত মৃত্যুর মুখ থেকে। ‘ব্লু হোয়েল’ খেলে মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল বাংলাদেশেও।

এবার সেই ভয়ংকর ‘ব্লু হোয়েল’ গেমকে হাজির করা হচ্ছে সিনেমার পর্দায়। ছবির নামও ‘ব্লু হোয়েল’। যদিও ছবিটি হবে স্বল্পদৈর্ঘ্যের। এটি পরিচালনা করছেন কলকাতার চলচ্চিত্র নির্মাতা অনিবার্ণ ঘোষ। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন দর্শনা বনিক ও সত্যজিৎ সরকার।

পরিচালক অনির্বাণ ঘোষ জানান, ‘ছবির মূখ্য বিষয় হচ্ছে অনলাইন মোবাইল অ্যাপ গেমস এবং এর সামজিক প্রভাব। যেভাবে ৫০ দিনের ‘ব্লু হোয়েল’ গেম শেষ হতো খেলোয়াড়দের আত্মহত্যা দিয়ে, সেভাবেই ছবির ঘটনা চিত্রায়িত করা হয়েছে। ইতিমধ্যেই ছবিটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।’

‘ব্লু হোয়েল’ গেমটি তৈরি করেছিলেন রাশিয়ার ২২ বছরের যুবক ফিলিপ বোডিকিন। কুখ্যাত এই রাশিয়ান মোবাইল অনলাইন গেমের ত্রাসে গত বছর সন্ত্রস্ত হয়ে উঠেছিল সারা বিশ্ব। টার্গেট ছিল বিশ্বের জেন ওয়াই।

আমেরিকা, ইউরোপ, জাপানে একের পর এক মহাদেশ থেকে দেশ ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল এই ‘ব্লু হোয়েল’ গেমের আতঙ্ক। প্রাণ হারিয়েছিল বহু কিশোর-কিশোরী। যার কারণে, আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে গেমের উদ্ভাবক ফিলিপ বোডিকিনকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে সাইবেরিয়া আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলা ছবিতে ‘ব্লু হোয়েল’

আপডেট সময় ১০:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮