ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

এশিয়ার বাইরে হবে কোহলির আসল পরীক্ষা: গাঙ্গুলি

অাকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলংকা সফরে তিন টেস্ট সিরিজে গল-এর প্রথম ম্যাচে মাত্র চার দিনের মধ্যেই ভারতীয় ক্রিকেট দল ৩০৪ রানের বিশাল ব্যাবধানে জয় পেয়েছে। তবে ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করছেন কেবলমাত্র এশিয়ার বাইরের ফলের ওপর ভিত্তি করেই বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটির বিচার করা যেতে পারে।

গাঙ্গুলি বলেন, ‘ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন দিক থেকেই ভারত যথার্থ ভারসাম্যপূর্ণ একটি দল। পক্ষান্তরে শ্রীলংকা দলের দু:শ্চিন্তা করার মত অনেক বিষয় আছে। গত দুই বছর ভারতীয় দলটি বিশেষ করে দেশের বাইরে খুবই ভাল করেছে। কোচ অনিল কুম্বলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সব কিছুই জিতেছে এবং এরপর নিজ মাঠে। আমি মনে করছি এ ধরনের কন্ডিশনে ভারতীয় দলকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না।’

এখনো অধিনায়ককে কঠিন পরীক্ষার সমুখীন হতে হয়নি উল্লেখ করে গাঙ্গুলি বলেন, ‘এখনো কোহলির পরীক্ষা হয়নি। এই মুহূর্তে সম্ভবত শ্রীলংকা টেস্ট ক্রিকেটে যথেষ্ট শক্তিশালী দল নয়। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে ভাল করতে পারাটাই কোহলির দলের বিচারের মাপকাঠি।’

চলতি বছরের শুরুর দিকে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টে কোহলির ৪৬ রান নিয়ে খুব বেশি চিন্তিত নন গাঙ্গুলি। তিনি বলেন, যেহেতু সে কেবলমাত্র একটা সিরিজে খারাপ করেছে তাই আমি এটাকে তার খারাপ সময় হিসেবে বিবেচনা করবো না। আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে দৃষ্টি রাখেন দেখবেন সে খুবই ভাল করেছে।’

আগামী ৩ আগস্ট কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এশিয়ার বাইরে হবে কোহলির আসল পরীক্ষা: গাঙ্গুলি

আপডেট সময় ০১:২৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭