ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জান্নাত’ সিনেমার নতুন পোষ্টার প্রকাশ

আকাশ বিনোদন ডেস্ক:

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ও সাইমন সাদিক-মাহিয়া মাহি অভিনীত ‘জান্নাত’ সিনেমার শুটিং শেষ হয়েছে অনেক আগেই। গত ১২ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল ‘জান্নাত’ সিনেমার ফার্ষ্ট লুক। এবার এলো ছবিটির নতুন আরেকটি পোষ্টার।

এবারের পোষ্টারে জান্নাত ছবির মূল চরিত্র রুপদানকারী অভিনেতা ও অভিনেত্রীদেরকে প্রাধান্য দেয়া হয়েছে। পাশাপাশি পোষ্টারের এক অংশে দেখা যাচ্ছে নায়ক সাইমন একটি ব্রীজ থেকে লাফিয়ে পড়ছেন ও তাকে বন্দুক তাক করে আছে বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
‘জান্নাত’ সিনেমার ‘ইফতেখার’ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন। জানা গেছে, ছবির গল্পে ইফতেখারের ছোটবেলায় বাবা-মা মারা যান। কোনো স্বজন নেই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তিনি। গল্পের ভেতর গল্প রয়েছে। সিনেমাটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাঈদ খান, সংলাপ লিখেছেন আসাদ জামান ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

চিত্রনায়ক সাইমন বলেন, এই ছবির বিষয়ে বলতে গেলে এককথায় বলা যায় ‘সন্ত্রাসবিরোধী’ ছবি। ইফতেখার চরিত্রটি একটি সন্ত্রাসবিরোধী চরিত্র। আমি সব সময় একই চরিত্রে অভিনয় করতে চাই না। নিজেকে ভেঙে বিভিন্ন চরিত্রে ফুটিয়ে তুলতে চাই। আমার মনে হয় একজন অভিনেতার জন্য এটা একটা বড় প্রচেষ্টা। তারই অংশ হিসেবে আমাকে দেখা যাবে ইফতেখার চরিত্রে

সাইমন আরো বলেন, মাহির সাথে আমার রসায়ন ইতিপূর্বে দর্শকরা ইতিবাচকভাবে নিয়েছে। আমাদের জুটির প্রতি আগ্রহ রয়েছে। ‘পোড়ামন’ ছবিটি নিয়ে আমাদের জুটি সমালোচক মহলেও প্রশংসা পেয়েছে। স্বাভাবিকভাবে আমি মনে করি এবারো ভালো একটি ছবি উপহার দিতে পারব।

উল্লেখ্য, ‘জান্নাত’ ছবির প্রধান দুটি চরিত্রে দেখা যাবে মাহি ও সাইমনকে। এছাড়াও এ ছবিতে আরো আছেন আলীরাজ, মিশা সওদাগর প্রমুখ। এটি প্রযোজনা করছে এসএস মাল্টিমিডিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘জান্নাত’ সিনেমার নতুন পোষ্টার প্রকাশ

আপডেট সময় ০৯:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮