ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রবির ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সিদ্ধান্ত আপিলে বহাল

অাকাশ জাতীয় ডেস্ক:

মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে তিন দিনের জন্য রবির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ রাখার এনবিআরের সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এনবিআরের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিবুল আলম।

এর আগে গত মঙ্গলবার রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে শুনানির জন্য আজকের (বৃহস্পতিবার) দিন ধার্য করেন চেম্বার আদালত।

গত ২৭ ফেব্রুয়ারি রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। পরে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে এনবিআর।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে সব ব্যাংককে চিঠি দেয় এনবিআর।

প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে ওই চিঠি পাঠানো হয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে রবি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রবির ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সিদ্ধান্ত আপিলে বহাল

আপডেট সময় ০৬:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮