ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে মুখ খুলতে যাচ্ছেন শ্রীদেবীর বোন শ্রীলতা

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের একসময়ের প্রধান নায়িকা ছিলেন শ্রীদেবী। কিন্তু নিজের বোন শ্রীলতার কারণে তার দুর্বিষহ হয়ে উঠেছিল। গত শনিবার দুবাইয়ে শ্রীদেবীর অকাল মৃত্যুর পর দুই বোনের তিক্ততার বিষয়টি নতুন করে উঠে আসে। কিন্তু বরাবরের মতো চুপ আছেন শ্রীলতা। আপন বোনের মৃত্যুতে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়াও জানাননি তিনি।
তবে বুধবার মুম্বাইয়ে শ্রীদেবীর শেষকৃত্যের পর একটি সূত্র জানিয়েছে, নীরবতা ভাঙতে যাচ্ছেন শ্রীলতা। তাই জল্পনা তুঙ্গে উঠেছে- কী বলতে পারেন শ্রীদেবীর বোন শ্রীলতা?

একটি সূত্রের দাবি, ৪৮ ঘণ্টার মধ্যেই শ্রীলতা নীরবতা ভেঙে বোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন।

দুই বোনের মধ্যে দেয়াল গড়ে উঠেছিল দুই দশক আগে। সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছিলেন দুজনে। দুজনের মুখ দেখাদেখিও নাকি বন্ধ ছিল।

কিন্তু শ্রীদেবীর স্বামী বনি কাপুর নিজে উদ্যোগ নেন দুজনের ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর। দুই বোন সংঘাত থামিয়ে সম্পর্ক স্বাভাবিক করে নেন। এর পর থেকে শ্রীদেবীর মায়ের মৃত্যুর পর শ্রীলতাই তার পাশে থাকতেন।

শ্রীদেবীর পেশাগত জীবনেও নাকি শ্রীলতার বড় ভূমিকা ছিল। ২০১৩ সালে এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলতার অবদানের কথা শ্রীদেবী তার এক বন্ধুর কাছে কবুল করে বলেন, বোন ছাড়া আমার জীবন সম্পূর্ণ হতে পারত না।

শ্রীদেবীর মৃত্যুর পর যে পর পর নাটকীয়, বিস্ফোরক তথ্য সামনে এসেছে, সে ব্যাপারে কি কিছু নতুন চমকে দেয়া খবর দিতে পারেন শ্রীলতা- সেই জল্পনা চলছে তার মুখ খোলার সম্ভাবনা জানাজানি হওয়ার পর।

মোহিত মারওয়ার বিয়ের পর দুবাইয়ে আরও কিছু দিন থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শ্রীদেবী। মেয়ে খুশি কাপুরকে নিয়ে মুম্বাই ফিরে আসেন স্বামী বনি কাপুর। এর পরই বিনা মেঘে বজ্রপাতের মতো খবর এলো আরব সাগরের ওপার থেকে- আর নেই শ্রীদেবী।

জুমেইরা এমিরেটাস টাওয়ার্স হোটেলের ঘরে মৃত পাওয়া গেছে তাকে। প্রথমে কার্ডিয়াক অ্যারেস্ট মৃত্যুর কারণ হিসেবে বলা হলেও অটোপসিতে জানা যায়, পড়ে গিয়ে বাথটবে ডুবে মারা গেছেন অভিনেত্রী। শরীরে অ্যালকোহল থাকার প্রমাণ মিলেছে। তিনি বাথটাবে অচেতন হয়ে পড়েছিলেন। সেভাবেই মৃত্যু।

এর পর হাজারো প্রশ্ন উঠতে থাকে। বনির ফিরে আসা, স্ত্রীকে সারপ্রাইজ দিতে ফের দুবাই যাওয়া, সেখানে গিয়ে এক অপ্রত্যাশিত বিপর্যয়ের মধ্যে পড়া, তাকে দুবাই পুলিশের জেরা, শ্রীদেবীর মরদেহ ছাড়তে দেরি- সব মিলিয়ে রহস্যের ইঙ্গিত উঠে আসতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য সন্দেহমুক্ত হয়ে তাকে ছেড়ে দেয় দুবাই পুলিশ। দেশে ফেরে শ্রীদেবীর দেহ।

কিন্তু তারপরও কি বাকি রয়েছে আরও কিছু অজানা তথ্য জনসমক্ষে আসা, যা দিতে পারেন শ্রীলতা? সূত্র : এবিপি আনন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশেষে মুখ খুলতে যাচ্ছেন শ্রীদেবীর বোন শ্রীলতা

আপডেট সময় ০৬:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮