ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন

পারিশ্রমিক যুদ্ধের সমাপ্তি ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার

অাকাশ স্পোর্টস ডেস্ক:

এক মাস ধরে চলা পারিশ্রমিক নিয়ে ক্রিকেটার এবং বোর্ডের যুদ্ধ অবশেষে সমাপ্তি টানতে যাচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল, সঙ্কটের এখানেই সমাপ্তি টানতে হচ্ছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটের স্বার্থেই ক্রিকেটারদের দাবির মুখে পুরনো অবস্থায় ফিরে আসার ঘোষণা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকইনফো জানিয়েছে এ খবর।

ক্রিকেট অস্ট্রেলিয়ার স্বাধীন বোর্ড অব ডিরেক্টরসের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল নতুন পারিশ্রমিক মডেল প্রনয়নের। যার ওপর ভিত্তি করে রাজস্ব বন্টনের নতুন নিয়ম প্রবর্তন করে সিএ। কিন্তু ক্রিকেটারদের সংগঠন অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) এই নতুন মডেল নিয়ে আপত্তি জানায়। তাদের বক্তব্য নতুন মডেল অনুসারে শুধুমাত্র জাতীয় দলের ক্রিকেটাররাই উপকৃত হবে; কিন্তু সারা দেশব্যাপি আরও শত শত পেশাদার ক্রিকেটার ক্ষতিগ্রস্থ হবে।

এ কারণে নতুন মডেলের বিরোধীতা করে এসিএ। যে কারণে নতুন চুক্তিতে স্বাক্ষরও করেনি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এর ফলে ১ জুলাই থেকে বেকার হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ২৩০ জনেরও বেশি পেশাদার ক্রিকেটার এবং নারী ক্রিকেটাররা। গত একমাস এ নিয়ে চলছে দু’পক্ষের যুদ্ধ।

এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের সফর বাতিল করে দিয়েছে ক্রিকেটাররা। শঙ্কায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর। ১৮ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারদের। বাংলাদেশ সফরের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের রয়েছে ভারতে ওয়ানডে সফর। এরপর ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ। সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে স্পন্সর এবং সম্প্রচার স্বত্তাধীকারি পক্ষগুলোর কোটি কোটি ডলারের যে চুক্তি রয়েছে, সেগুলোও ক্ষতিগ্রস্থ হচ্ছিল।

সব পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই স্বাধীন বোর্ড অব ডিরেক্টরসের সভায় সিদ্ধান্ত নেয়া হলো ‘পারিশ্রমিক যুদ্ধে’র অবসান ঘটানোর। সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এবং এসিএর মুখপাত্র অ্যালিস্টার নিকলসনকে দায়িত্ব দেয়া হয়েছে সমঝোতার ভিত্তিতে নতুন পে মডেল তৈরি করার জন্য এবং খুব দ্রুত ক্রিকেটারদেরকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করানোর জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক

পারিশ্রমিক যুদ্ধের সমাপ্তি ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার

আপডেট সময় ০১:০০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭