ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলকাতায় শুটিংয়ে ব্যস্ত জিৎ-মিম ও আমান-প্রিয়াংকা

আকাশ বিনোদন ডেস্ক: 

প্রথমবারের মতো কলকাতার সুপারস্টার জিতের নায়িকা হয়ে পর্দায় হাজির হচ্ছেন বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম ‘সুলতান: দ্য সেভিয়র’। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎ’স ফিল্ম ওয়ার্কসের যৌথ প্রযোজনায় সিনেমাটি তৈরি হচ্ছে। পাশাপাশি থাকছে কলকাতার নামি প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসও।

এই ছবিতে আরও একটি জুটি হিসেবে দেখা যাবে বাংলাদেশের চিত্রনায়ক আমান রেজা ও কলকাতার মিষ্টি মেয়ে প্রিয়াংকা সরকারকে। ছবিতে আমানের চরিত্রের নাম আহির, প্রিয়াংকার চরিত্রের নাম দিশা। জিৎ অভিনয় করছেন রাজা নামে ও মিমকে পাওয়া যাবে আলিয়া চরিত্রে। ছবিতে আরও দেখা যাবে বাংলাদেশি অভিনেতা শহীদুল আলম সাচ্চুকে।
কলকাতায় ছবিটির প্রথম লটের শুটিং শুরু হয়েছে চলতি মাসের ২০ তারিখ থেকে, চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। বর্তমানে কলকাতার রাজারহাট বিমানবন্দরে ছবিটির শুটিং চলছে বলে জানিয়েছেন বাংলাদেশি নায়ক আমান। তিনি বুধবার সকালে জাগো নিউজকে জানান, ‘চমৎকার একটি গল্প। এখানে আমি জিতের বোনের প্রেমিকের চরিত্রে অভিনয় করেছি। ভালো একটি চরিত্র। কাজ করে মজা পাচ্ছি। আশা করছি দর্শক এটি উপভোগ করবেন।’

তিনি আরও বলেন, ‘জিৎ দা অনেক বড় একজন তারকা। কিন্তু ভিষণ সহযোগী তিনি। সেটে অনেক মজা করেন। সবাই খুব আনন্দ নিয়েই শুটিং করছি। এতে প্রিয়াংকার সঙ্গে আমার কেমিস্ট্রি দর্শকের মন ছুঁয়ে যাবে।’

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ভারতের পরিচালক রাজা চন্দ। সিনেমাটি এ বছর ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কলকাতায় শুটিংয়ে ব্যস্ত জিৎ-মিম ও আমান-প্রিয়াংকা

আপডেট সময় ০৮:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮