ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

ট্রাম্পের জামাতা কুশনারের ক্ষমতা খর্ব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ক্ষমতা খর্ব করা হয়েছে। এতদিন প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে অতি গোপনীয় যেসব গোয়েন্দা প্রতিবেদন কুশনার পেতেন—এখন থেকে সেগুলো আর তিনি পাচ্ছেন না। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম। খবর বিবিসির

কুশনারের আইনজীবী অ্যাবে লওইলকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, কুশনারের পূর্ব ইতিহাস বিষয়ে সব তথ্য জানার কাজ শেষ না হওয়ায় এ ধরনের গোপনীয় প্রতিবেদন পাওয়ার যে সাময়িক অধিকার তাকে দেয়া হয়েছিল তা বন্ধ করা হয়েছে।

তবে শীর্ষ গোয়েন্দা প্রতিবেদন না পেলেও কুশনারের গুরুত্বপূর্ণ কাজে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তার আইনজীবী। গোপনীয়তা রক্ষার বিষয়ে হোয়াইট হাউজের কঠোর শৃঙ্খলা আরোপের সিদ্ধান্তই এতে প্রমাণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জন কেলি জানিয়েছিলেন, শীর্ষ নিরাপত্তা অনুমোদন পাওয়া ব্যক্তিদের তালিকা আরও সংক্ষিপ্ত করা হবে।

রাজনীতিতে অনভিজ্ঞ কুশনার উপদেষ্টার পদ পাওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছিলেন। তবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা বা মেক্সিকোর সঙ্গে সম্পর্ক রক্ষার মতো বিষয়গুলোতেও তার স্থায়ী নিরাপত্তা অনুমোদন না পাওয়া সমস্যার সৃষ্টি করেছিল।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে আগে থেকেই সমালোচিত ছিলেন ট্রাম্পের জামাতা কুশনার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ

ট্রাম্পের জামাতা কুশনারের ক্ষমতা খর্ব

আপডেট সময় ০২:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮