ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্নীতি-অনিয়মে কাউকে ছাড় দেয়া হবে না: প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি ও অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না বলে সুপ্রিমকোর্টে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার বিকালে সুপ্রিমকোর্ট মিলনায়তনে তাদের উদ্দেশে দেয়া অভিভাষণে এ সতর্কবার্তা দেন তিনি। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

কর্মকর্তাদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, কোনো রায় বা আদেশ বিচারক কর্তৃক স্বাক্ষর হওয়ার পর তা দ্রুত সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেবেন। দিনের কাজ দিনে শেষ করবেন।

প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এটাই প্রধান বিচারপতির প্রথম বৈঠক। এতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার ও সুপারিনটেনডেন্টরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, প্রধান বিচারপতি বেঞ্চ অফিসারদের হাইকোর্ট বিভাগের কজলিস্ট (কার্যতালিকা) তৈরিতে বিশেষভাবে সতর্ক করেন। তিনি বলেন, কার্যতালিকা ক্রমানুযায়ী সঠিকভাবে করতে হবে, এদিক-সেদিক করা যাবে না। যেটা যেখানে থাকার কথা সেটা সেখানেই রাখতে হবে। কারও বিরুদ্ধে অভিযোগ এলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

প্রধান বিচারপতি বলেন, আদালতের যে কোনো আদেশ ফেলে রাখা যাবে না। সঙ্গে সঙ্গেই যে কোনো রায় এবং আদেশ সংশ্লিষ্ট স্থানে পাঠাতে হবে। সঠিক সময়ে অফিসে আসতে হবে এবং যাওয়ার ক্ষেত্রেও সময়ের আগে যাওয়া যাবে না। এ সময় সবাইকে নিজেদের পোশাকের ব্যাপারে সতর্ক থাকতে বলেন তিনি। এছাড়া স্টাফ হিসেবে নিজেদের কাজের মাধ্যমে সুপ্রিমকোর্টের মান ধরে রাখারও তাগিদ দেন প্রধান বিচারপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুর্নীতি-অনিয়মে কাউকে ছাড় দেয়া হবে না: প্রধান বিচারপতি

আপডেট সময় ০৯:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮