ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। রোববার বিকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আঙ্গুর হোসেন (৩৮) উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কচুয়ারভিটা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, একটি পুকুর লিজ নিয়ে বদিজামালপুর এলাকার মোফাজ্জল হোসেন জাহাঙ্গীর ও আঙ্গুর হোসেন মাছ চাষ করতেন। রোববার দুপুর দেড়টায় তারা মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেন। আবর্জনায় জাল আটকে গেলে তা ছাড়াতে পানিতে ডুব দেন দুজনেই। কিছুক্ষণ পর মোফাজ্জল হোসেন ওপরে উঠে এলেও আঙ্গুর ওঠেনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে না পেয়ে রংপুর থেকে ডুবুরি এনে বিকাল সাড়ে ৫টায় তার লাশ উদ্ধার করা হয়।

নাগেশ্বরী থানার এসআই শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

আপডেট সময় ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮