ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সব শর্ত ইরানের প্রত্যাখ্যান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বহাল রাখার জন্য মার্কিন সরকার যেসব শর্ত দিয়েছে তা ‘ভ্রান্ত’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান উল্টো ওই সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শনিবার তেহরানে সাংবাদিকদের বলেছেন, ‘একটি সমঝোতায় স্বাক্ষরকারী কোনো পক্ষ ওই সমঝোতা বাস্তবায়নের জন্য শর্ত আরোপ করতে পারে না। যুক্তরাষ্ট্র এর আগে কিছু শর্ত দিয়েছিল যেগুলো ছিল ভ্রান্ত এবং তাদের নতুন শর্তগুলিও অসমীচীন।’

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন পদস্থ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে ওয়াশিংটন ছয়টি পূর্বশর্ত দিয়েছে। ট্রাম্প প্রশাসন ওই ছয়টি ইস্যুতে ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে শলাপরামর্শ করছে।

প্রথম দিকে ইরানের সামরিক ঘাঁটিগুলোতে পরিদর্শন এবং সেদেশের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করে ফেলার দাবি তুলেছিল প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু এর সঙ্গে আরো শর্ত যোগ করে এখন ইরানের মানবাধিকার পরিস্থিতি, সাইবার জগতে ইরানের কথিত হুমকি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অর্থনৈতিক তৎপরতাকে অপরাধ হিসেবে গণ্য করে এসবের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বলছে ট্রাম্প প্রশাসন।

এ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, নিজের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নে মার্কিন সরকারের ব্যর্থতা ধামাচাপা দেয়ার লক্ষ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে এসব দাবি তোলা হচ্ছে।

জারিফ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় জানে, এসব শর্তের একটিও মেনে নেয়া তো দূরের কথা বিবেচনা করারই যোগ্য নয়।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আন্তর্জাতিক সমাজের উচিত পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশ হিসেবে এটি হুবহু বাস্তবায়নের জন্য আমেরিকার ওপর চাপ সৃষ্টি করা। এটিই এখন আমাদের প্রধান সমস্যা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান

যুক্তরাষ্ট্রের সব শর্ত ইরানের প্রত্যাখ্যান

আপডেট সময় ১১:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮