ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা আসছেন ওআইসি মহাসচিব

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন চার দিনের সফরে বাংলাদেশে আসছেন।

আগামী বুধবার তার ঢাকা পৌঁছানোর কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ওআইসি মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর।ওআইসি মহাসচিব পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা আসছেন। সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের প্রস্তুতি নিয়ে কথা বলবেন সংস্থাটির প্রধান।

সফরকালে তিনি কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা আসছেন ওআইসি মহাসচিব

আপডেট সময় ০৬:০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭