ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

অমিতাভের টুইট ঘিরে গুঞ্জন

আকাশ বিনোদন ডেস্ক: 

শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ভারতীয় হিন্দি সিনেমার প্রথম সুপারস্টার নায়িকা শ্রীদেবী। ইন্ডাস্ট্রির একজন প্রভাবশালী অভিনেত্রী হওয়াতে তার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা বলিউড। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছিন প্রথমসারির অনেক অভিনেত্রী-অভিনেত্রীই। তাদের মধ্যে রয়েছেন শাহেনশাহ অমিতাভ বচ্চনও। তবে তার করা টুইটটাকে ঘিরে শুরু হয়েছে গুঞ্জন।

এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে শ্রীদেবীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসা এবং অমিতাভের করা টুইটের সময়ের ব্যবধানের জন্য। সেই গুঞ্জনটা হচ্ছে, নায়িকার মৃত্যুর খবর জানাজানি হওয়ার বেশ আগেই টুইট করেছেন অমিতাভ বচ্চন। টুইটে তিনি লিখেছেন, ‘জানি না কেন এত অসহায় লাগছে।’

কাজেই প্রশ্ন উঠেছে, কোনো ভাবে কি আগেই তিনি শ্রীদেবীর মৃত্যুর খবর পেয়েছিলেন? শনিবার শ্রীদেবীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে রাত ২টার কিছু পরে। কিন্তু রাত ১টা ১৫ মিনিটে ওই টুইট করেন অমিতাভ।

যদিও টুইটের কোথাও শ্রীদেবীর নাম উল্লেখ করেননি শাহেনশাহ। কিন্তু প্রশ্ন উঠছে, তিনি কি আগে থেকে কিছু আন্দাজ করেছিলেন? নাকি তাঁর কাছে শ্রীদেবীর মৃত্যুর খবর আগেই পৌঁছেছিল? উত্তর অজানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

অমিতাভের টুইট ঘিরে গুঞ্জন

আপডেট সময় ০৯:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮