ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ৩০ এপ্রিলের পর সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল

শ্রীদেবীর মৃত্যুতে পাকিস্তানেও শোক

আকাশ বিনোদন ডেস্ক:  

কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। বলিউড, টলিউডসহ রাজনৈতিক অঙ্গণও। শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। ফেসবুক, টুইটারসহ সকল সোশ্যাল সাইটই শতাব্দির সেরা এ নায়িকার মৃত্যুর শোকবার্তায় ভরে গেছে।

দেশের গণ্ডি ছাড়িয়ে সে শোক ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। সীমান্তের তিক্ততা ভুলে ভারতীয় অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের অভিনেতা, অভিনেত্রী ও গায়করাও। টুইটার ও ইনস্ট্রাগামে প্রতিক্রিয়া জানিয়েছেন মাহিরা খান, ইমরান আব্বাস, রাহাত ফতেহ আলি খান ও সাবা কামারের মতো পাক কলাকুশলীরা।

মাহিরা খান যিনি ভারতের ছবিতেও অভিনয় করেছেন। তিনি লিখেছেন, ‘আপনার সময়ে জন্ম নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ আপনার সিনেমাগুলোর জন্য। ধন্যবাদ আপনার জাদুকরী অভিনয়ের জন্য। আপনি চিরকালই বেঁচে থাকবেন।’

ইমরান আব্বাস লিখেছেন, ‘ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি একজন মহাতরকাকে হারালো। তাঁর হাসি, সৌন্দর্য, অভিনয়-সবকিছুই চিরকাল মিস করবো।’

সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান লিখেছেন, ‘আমার গভীর সমবেদনা বনি ও কাপুর পরিবারের সকলের জন্য। শ্রীদেবীর মতো একজন কিংবদন্তী অভিনেত্রীর অকাল মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত।’

বলিউডে গত শতকের আট ও নয়ের দশকে বড়পর্দায় ঝড় তুলেছিলেন অভিনেত্রী শ্রীদেবী। দু’দেশের মধ্যে যতই উত্তেজনা থাক না কেন, বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা পাকিস্তানে বরাবরই জনপ্রিয়। শ্রীদেবীর অভিনয়ও সীমান্তের গণ্ডি ছাড়িয়ে পাক দর্শকদের মন জয় করে নিয়েছিল। কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে পাক শিল্পীদের শোকপ্রকাশ সেটাই আরও একবার প্রমাণ করে দিল।

Tag :
আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার

শ্রীদেবীর মৃত্যুতে পাকিস্তানেও শোক

আপডেট সময় ০৮:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮