ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগদ অর্থের ব্যবহার কমাতে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, নাশকতার ক্ষমতা আছে : ডা. জাহেদ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী জনগণ ঐক্যবদ্ধ, দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা পেপ্যালসহ কয়েকটি প্ল্যাটফরম বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে : অর্থমন্ত্রী ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল জোড়া গোলে শীর্ষ ছুঁলেন মেসি, অস্ট্রিয়াকে ২-০তে হারাল আর্জেন্টিনা মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন

কোনো অপশক্তিই দেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

কোনো অপশক্তিই বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কোনো অপশক্তিই এ অগ্রযাত্রা রুখতে পারবে না।

আজ রোববার পটুয়াখালীর বাউফল মডেল থানার নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মানবিক দিক চিন্তা করে মিয়ানমার থেকে আসা ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। মন্ত্রী বলেন, ‘মাদার অব হিউম্যানিটি, কী অদ্ভুত সম্বোধন।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, খুব শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের সারিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

সমাবেশে আরো বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজসহ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি, পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যরা।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে করে বাউফলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজ। এ সময় বাউফল থানা পুলিশ তাঁকে গার্ড অব অর্নার দেয়। এরপর তিনি বাউফল মডেল থানার নতুন ভবন উদ্বোধন করেন।

এদিকে সমাবেশ শুরু হওয়ার আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। তবে এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানা ভবনের ভেতরে ছিলেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহত সাতজনকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজে টোল বসবে কিনা, জানাল ইরান

কোনো অপশক্তিই দেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮