ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হলুদবনি নিয়ে এবার তিশার কলকাতা মিশন

আকাশ বিনোদন ডেস্ক: 

টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বেশ কয়েকটি ছবির শুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন তিনি। এখন শুটিং করছেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘হলুদবনি’ ছবির। এতে তিশার সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা পরমব্রত।
আরও আছেন পাওলি দাম। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন ঢাকার তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরী। এতে তিশাকে অণু, পরমব্রতকে পলাশ এবং পাওলিকে কস্তুরি চরিত্রে দেখা যাবে। ছবিটিতে আরও অভিনয় করছেন সোমা রায় ও সৌমিত্র। কলকাতা থেকে যাত্রা শুরু করলেও কিছুদিন আগে শুটিং শুরু হয়েছে বাংলাদেশে। প্রায় পঞ্চাশ ভাগ শুটিং শেষ। চলতি মাস শেষ হওয়ার আগেই ছবিটির বাংলাদেশ অংশের শুটিংও শেষ হবে বলে জানান পরিচালক।

এরপর শুরু হবে কলকাতা অংশের শুটিং। সেখানেও তিশা অংশ নেবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটির বাংলাদেশ অংশের শুটিং শেষ। এরপর কলকাতায় শুরু হবে। গল্পের কারণেই সেখানেও যেতে হবে আমাকে।’ সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ নামক উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন পদ্মনাভ দাশগুপ্ত। প্রযোজনা করছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও কলকাতার টেলিসিনে এন্টারটেইনমেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হলুদবনি নিয়ে এবার তিশার কলকাতা মিশন

আপডেট সময় ০৬:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮