ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অনলাইনেই ফোরজি সিম বদলে দিচ্ছে গ্রামীনফোন

আকাশ আইসিটি ডেস্ক: 

গত সোমবার দেশে ফোর-জি নেটওয়ার্ক চালুর লাইসেন্স পেয়েছে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক। লাইসেন্স পাওয়ার পরপরই দেশের চার অপারেটর ফোর-জি নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে চালু করে।

এরই প্রেক্ষিতে অনলাইনে অর্ডার প্লেস করার মাধ্যমে বর্তমান সিমটি বদলে একটি ফোরজি সিম দিচ্ছে গ্রামীণফোন। সিম পরিবর্তনের জন্যে অপারেটরটি ১১০ টাকা চার্জ করছে। তার ওপর ডেলিভারি চার্জ হিসেবে ৮০ টাকা নিচ্ছে জিপি। এ ছাড়াও অপারেটরটি তাদের স্টার গ্রাহকদের জন্য বিনামূল্যে সিম রিপ্লেসমেন্ট অফার দিচ্ছে।

সিম ফোরজিতে রূপান্তর করলে সাত দিন মেয়াদী দেড় জিবি ডেটাও দিচ্ছে গ্রামীণফোন।অনলাইনে সিম ফোরজিতে রূপান্তরের জন্য গ্রাহককে জিপির ওয়েবসাইটে গিয়ে শপ অপশনে যেতে হবে। সেখানেই রয়েছে ফোরজিতে সিম রূপান্তরের অপশন।

আগ্রহী গ্রাহক যে সিমটি ফোরজিতে রূপান্তর করতে চান প্রথমে সেই নম্বর, তারপর বিকল্প একটি যোগাযোগ নম্বর এবং শেষ পর্যায়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে।এরপর সেটি কিনতে পারবেন গ্রাহকরা।তবে অনলাইনে সিম ফোরজিতে রূপান্তর করলেও বায়োমেট্রিক ভেরিফিকেশন করছে জিপি।

এ ক্ষেত্রে তাদের প্রতিনিধি যখন সিমটি দিতে যাবেন তখন সেটি আবারো মিলিয়ে নিচ্ছেন। অপারেটরটি জানুয়ারির শেষ পর্যন্ত প্রায় ৭২ লাখ সিম ফোরজিতে রূপান্তর করেছে। আর এখন দিনে ৫০ থেকে ৬০ হাজার সিম ফোরজিতে রূপান্তরিত হচ্ছে বলেও রোববার জানিয়েছেন গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান।

তিনি বলেন, এখন থেকে বাজারে যে সিমই তারা দিচ্ছেন সবই ফোরজি এনাবেল। আর সে কারণে ফোরজিতে সিম রূপান্তরের হার অতিদ্রুত বাড়ছে। ডিসেম্বরের শেষ পর্যন্ত অপারেটটির ছয় কোটি ৫০ লাখ কার্যকর সিম আছে যার মধ্যে ২ কোটি ৩১ লাখ ১৩ হাজার সিম আছে থ্রিজি কানেকটেড।

আর আরো ৯৮ লাখ ৫২ হাজার সিম আছে যারা টুজির ইন্টারনেট ব্যবহার করে।অপারেটরটি শুধুমাত্র ঢাকার গ্রাহকদের জন্য অনলাইনে অর্ডার প্লেস করে সিম ফোরজিতে রূপান্তরের সুযোগ দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইনেই ফোরজি সিম বদলে দিচ্ছে গ্রামীনফোন

আপডেট সময় ১১:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮