ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী

কেন বিয়ে করছেন না জানালেন সালমান

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউড তারকা সালমান খানের বিয়ে নিয়ে এই পর্যন্ত আলোচনা কম হয়নি। যদিও তার বয়স এখন ৫২ বছর তারপরও তার বিয়ে নিয়ে ভক্ত ,শুভাকাঙ্খীদের আগ্রহের শেষ নেই। সঙ্গীতা বিজলানী থেকে শুরু করে ঐশ্বরিয়া রায়, সোনাক্ষি সিনহা, জ্যাকুলিন, ক্যাটরিনা কাইফ কিংবা হালের লুলিয়া ভানতুরের সঙ্গে সালমানের প্রেম নিয়ে সবসময়ই সরগরম থেকেছে বলিউড পাড়া। কিন্তু সালমানের কোনও সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়নি।

সুপারস্টার এই অভিনেতা যতবারই কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তাকে একটি প্রশ্ন বারবারই করা হয়েছে। কবে বিয়ে করছেন সালমান? ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির এই অভিনেতা তাতে কখনোই বিরক্ত হননি। বরং সবসময় মজা করে সেইসব প্রশ্নের উত্তর দিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে একই প্রশ্ন করা হলে বজরঙ্গি ভাইজান সালমান বলেন,’বিয়ে এখন বিশাল খরচের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিয়ের অনুষ্ঠানে লাখ লাখ রুপি খরচ করতে হয়। আমার এত টাকা খরচ করার সামর্থ্য নেই। এজন্য আমি বিয়ে করছি না।’
এদিকে ক্যাটরিনা আর সালমানের পুরনো সম্পর্ক আবারও জোড়া লেগেছে বলে গুঞ্জন উঠেছে বলিউডে। শোনা যাচ্ছে, এই জুটি আলী আব্বাস জাফরের ‘ভারত’ ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন । এদিকে লুলিয়া জানিয়েছেন, সালমানের সঙ্গে তার যে সম্পর্ক ছিল তা শেষ হয়ে গিয়েছে।

বর্তমানে রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ,ডেইজি শাহ,ববি দেওলসহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

কেন বিয়ে করছেন না জানালেন সালমান

আপডেট সময় ০৭:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮