ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীর্ঘ বিরতির পর একসঙ্গে আমিন খান ও পপি

আকাশ বিনোদন ডেস্ক: 

নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান ও চিত্রনায়িকা পপি। ছবির নাম ‘সাহসী যোদ্ধা’। ছবিটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করছেন এ দুই তারকা। এ প্রসঙ্গে আমিন খান বলেন, ‘আমি ও পপি অনেক ছবিতেই একসঙ্গে অভিনয় করেছি। আমাদের জুটির প্রায় ছবিই দর্শক গ্রহণ করেছেন।
পপি পরিশ্রমী একজন নায়িকা। চরিত্রে দারুণভাবে মিশে যেতে পারেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। সবচেয়ে বড় কথা হল, চলচ্চিত্রে তার পথচলা বিশ বছরের বেশি হলেও শারীরিক ফিটনেসের ব্যাপারে দারুণ সচেতন তিনি।

আশা করি, আমাদের এ ছবিটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’ পপি বলেন, ‘আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন নিপাট ভদ্রলোক আমিন ভাই। সহশিল্পী হিসেবে যখন তিনি থাকেন তখন ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ তিনি সবসময়ই একটু বেশি আন্তরিক এবং সহযোগিতা পরায়ণ।

আমি খুব আশাবাদী ছবিটি নিয়ে।’ ২৫ ফেব্রুয়ারি এফডিসিতে ছবির মহরতের আয়োজন করা হয়েছে। একইদিন ছবির শুটিংও শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। আমিন খান ও পপি প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন দীলিপ সোম পরিচালিত ‘তোমার জন্য ভালোবাসা’ ছবিতে।

এরপর তারা দুজন বিভিন্ন সময়ে জুটিবদ্ধ হয়ে এবং সহশিল্পী হিসেবে ‘মা আমার বেহেস্ত’, ‘লুটপাট’, ‘হীরা চুনি পান্না’, ‘মন দিওয়ানা’, ‘বিশ্ব বাটপার’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’,‘ক্ষ্যাপা বাসু’, ‘কসাই’সহ অনেক ছবিতে অভিনয় করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দীর্ঘ বিরতির পর একসঙ্গে আমিন খান ও পপি

আপডেট সময় ০৫:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮