ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেতার মূল্যায়ন ভক্তরাই করুক

আকাশ বিনোদন ডেস্ক:

গত ১৬ ফেব্রুয়ারি দেশের সিনেমাপ্রেমীদের উদ্দেশে উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়। তবে এই সিনেমাটি মুক্তি আগেই ইন্টারনেট ব্যবহারকারী দর্শকরা কিঞ্চিৎ পরিমাণ হলেও জানতে পান। কারণ, শাকিব-মিম অভিনীত ‘আমি নেতা হবো’ সিনেমার একটি গান ইউটিউবে ভাইরাল হয়।

যারা শুধু হলে গিয়ে শাকিবের সিনেমাই দেখেন। ‘আমি নেতা হবো’ সিনেমাটি দেখতে শাকিবের নিজস্ব দর্শক ছাড়াও অনেক নতুন দর্শক হলমুখী হয়েছেন। তার কারণ, এরই মধ্যে আলোচনা হয়েছে ইউটিউবে সিনেমার শাকিব-মিম জুটির আবেদনময়ী গান ভাইরালের বিষয়টি।

শাকিব-মিম ছাড়াও বাংলা চলচ্চিত্রের অনেক গুণী শিল্পীর উপস্থিতি ছিল উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ সিনেমায়। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ওমর সানী, মৌসুমী, কাজী হায়াৎ, সুপ্তি শেখ, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, সেলিম খান, সিবা শানু, কাবিলা প্রমুখ।

গানের দৃশ্যয়নের ক্ষেত্রে রোমান্টিকতা ও যৌন আবেদন ছিল। গানের দৃশ্যের লোকেশনগুলো ছিল নান্দনিক। এই ছবির গান লিখেছেন ভারতের জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার ও প্রিয় চট্টপাধ্যায়। গানের সুর ও সংগীত করেছে আহম্মেদ হুমায়ুন, আকাশ ও প্রীতম। গানে কণ্ঠ দিয়েছে বাংলাদেশ-ভারতের শান, মনালী ঠাকুর, আকাশ, দিনাত জাহান, জেমি ইয়াসমিন প্রমুখ যৌথ শিল্পী।

সিনেমার লোকেশন সিলেকশনে আরো মনোযোগ দেওয়া উচিত ছিল। পোশাক পরিকল্পনায় খুব বেশি অসংগতি লক্ষ করা যায়নি। তবে মেকআপ বা রূপসজ্জায় ঘাটতি ছিল ষোলোআনাই। সিনেমার গল্প, সময়, বয়স, আবহাওয়া সঙ্গে সাংঘর্ষিক ছিল মেকআপ পরিকল্পনা বা প্রয়োগের। তবে ক্যামেরা ও সম্পাদনা অনেক ক্ষেত্রে প্রশংসাই পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নেতার মূল্যায়ন ভক্তরাই করুক

আপডেট সময় ১০:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮