ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

দীপিকার লুকানো প্রতিভা ফাঁস

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের বর্তমান সময়ের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বড় তারকা দীপিকা পাড়ুকোন। রূপালী পর্দার মাধ্যমেই যার পরিচিতি গোটা দেশজুড়ে। তার দেখা মেলে টেলিভিশনেও। দীর্ঘ উচ্চতার এ নায়িকার অভিনয় সত্তার সঙ্গেই সকলে পরিচিত। তার নাচের পারদর্শীতার কথাও হয়তো কারো অজানা নয়। কিন্তু এসব ছাড়াও নায়িকার আরও একটি লুকানো প্রতিভা আছে।

কী সেই প্রতিভা। সবাই হয়তো অভিনেত্রীর ব্যাডমিন্টন খেলার কথাই মনে করবেন। দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন এক সময় ভারতের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। দীপিকার মধ্যেও সেই গুণ রয়েছে। অভিনয়ে দিয়ে ক্যারিয়ার তৈরি করলেও ব্যাডমিন্টনেও তিনি দক্ষ। তবে এটি তার লুকানো প্রতিভা নয়।

সেই লুকানো প্রতিভার কথা প্রকাশ্যে এনেছেন দীপিকা নিজেই। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি কবিতা শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ক্লাস সেভেনে পড়ার সময় তিনি ওই কবিতাটি লিখেছিলেন। কবিতার নাম ‘আই অ্যাম’।

সোশ্যাল মিডিয়ায় দীপিকার স্কুলবেলার সেই কবিতা আপাতত ভাইরাল। সকলেই নায়িকার কবি সত্তার প্রশংসা করেছেন। তবে পরে আরও কবিতা লিখেছেন কিনা সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি নায়িকা। তবে কবিতা যে দীপিকার ভাললাগার জায়গা তা এক কথায় স্বীকার করে নিচ্ছেন বলি মহলের একটা বড় অংশ।

বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ ছবির সাফল্য চুটিয়ে উপভোগ করছেন দীপিকা। যেটিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন প্রেমিক রণবীর সিং ও শহিদ কাপুর। মুক্তি পর আন্তর্জাতিক বাজার থেকে এ পর্যন্ত ৫০০ কোটিরও বেশি টাকা আয় করেছে ছবিটি। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পদ্মাবত’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

দীপিকার লুকানো প্রতিভা ফাঁস

আপডেট সময় ০৯:১৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮