ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপনে আংটি বদল করলেন সোনম!

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। দীর্ঘদিন ধরেই তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন এই বছরের শেষেই বিয়ে পর্ব সেরে ফেলতে চান সোনম। কেউ আবার বলছেন সামনের বছরের শুরুতেই পাকাপাকিভাবে ব্যবসায়ী আনন্দ আহুজার গৃহিনী হতে চলেছেন এই নায়িকা।

এদিকে বুধবার একটি অনুষ্ঠানে সোনমকে দেখে চমকে যান একদল সাংবাদিক। বর্তমানে মিডিয়ার সামনে নিজের প্রেম নিয়ে কথা না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের বিষয়ে বেশ খোলামেলা সোনম।
গত ভালোবাসা দিবসে প্রথমে তিনি নিজেদের পুরনো একটি ছবি দিয়ে তাদের প্রেমের কথা জানিয়েছেন। পরে আনন্দ তাকে যে উপহার পাঠিয়েছেন সেই ছবিও নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করে লিখেছিলেন, এরকম একটা উপহার ছাড়া দিনটাই মাটি।

এবার হাতেনাতে ধরা পড়লেন সোনম। বুধবার একটি অনুষ্ঠানে কথা বলার সময়ই সাংবাদিকরা লক্ষ্য করেন নায়িকার হাতে একটি আংটি রয়েছে। তারা সরাসরি প্রশ্ন করেন, এই আংটি কি আনন্দ তাকে দিয়েছেন? কিন্তু কথাটি সুন্দরভাবে এড়িয়ে যান সোনম। তিনি বলেন, ‘দিলেও আমি মিডিয়ার সামনে সেই কথা কেন বলব?’

তখন সোনমকে অন্য একজন ঘুরিয়ে প্রশ্ন করেন তাহলে আপনারা কবে বিয়ে করছেন সেটা যদি বলেন? জবাবে সোনম বলেন, ‘আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে আগেও কখনও কথা বলিনি। এবারেও বলব না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোপনে আংটি বদল করলেন সোনম!

আপডেট সময় ০৬:৫৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮