ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেব-কোয়েল-শুভশ্রীদের সঙ্গে মাশরাফি-কন্যা

অাকাশ বিনোদন ডেস্ক:

ক্রিকেটে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ কলকাতার এবিপি আনন্দ টেলিভিশন চ্যানেলের ‘সেরা বাঙালি ২০১৭’ পুরস্কার পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। শনিবার জমকালো এক অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে সেরা বাঙালির এই পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ ওয়ানডে দলের এই অধিনায়ক। এদিন পুরস্কার নেওয়ার সময় মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা সন্তান হুমায়রা মুর্তজাও।

কলকাতার ওবেরয় হোটেলে জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিভিন্ন ক্ষেত্র আলোকিত করে থাকা অনেকেই। এদের মধ্যে ছিলেন টালিউডের বেশ কিছু শীর্ষ ও জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরাও। বাবার সঙ্গে মঞ্চ আলোকিত করার পাশাপাশি কলকাতার শীর্ষ এই অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেও দেখা গেছে হুমায়রাকে।

কলকাতার শীর্ষ নায়ক-নায়িকাদের মধ্যে দেব, কোয়েল মল্লিক, শ্রাবন্তি চ্যাটার্জি ও শুভশ্রীদের সঙ্গে সময় কাটান হুমায়রা। শুধু তাই নয়, মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করেও রাখা হয়। পরবর্তীতে সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা।

প্রতিবছরই কলকাতার এবিপি মিডিয়া গ্রুপ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ‘সেরা বাঙালি’ সম্মাননা প্রদান করে, এবারও এর ব্যতিক্রম হয়নি। ক্রীড়া শ্রেণিতে এই পুরস্কার পান মাশরাফি। তার হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেন ভারত নারী ক্রিকেট দলের পেসার ঝুলন গোস্বামী। এর আগে মঞ্চের বড় পর্দায় মাশরাফির ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত, তার অধীনে বাংলাদেশ দলের সাফল্যের চিত্র দেখানো হয়।

এদিন মাশরাফি ছাড়াও আরও একজন বাংলাদেশির হাতে ওঠেছে সেরা বাঙালি পুরস্কার। অভিনয় শ্রেণিতে এই পুরস্কারে ভূষিত হয়েছেন জয়া আহসান। কলকাতার বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন এই অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেব-কোয়েল-শুভশ্রীদের সঙ্গে মাশরাফি-কন্যা

আপডেট সময় ১২:১৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭