ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাবিতে রাজা-রানি নির্বাচন কাল

অাকাশ জাতীয় ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০তম আবর্তনের শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ) উদযাপন উপলক্ষে শুক্রবার রাজা-রানি নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪০তম আবর্তনের শিক্ষার্থীদের ভোটগ্রহণ শেষে একজন রাজা ও একজন রানিকে চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়েল জাকসু ভবনে রাজা-রানি নির্বাচন কমিশন-২০১৮ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন জানায়, এবারের রাজা-রানী নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনজন রাজা এবং দুইজন রানি পদে লড়ছেন।

রাজা পদে প্রতিদ্বন্দ্বিরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মাহবুবুল আলম রিনাদ ও লোক প্রশাসন বিভাগের মো. ইমরান হোসাইন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আবু কাওছার।

রানি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের কাজী সায়মা বানু এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের যারীন তাসনিম।

র‌্যাগ-৪০ প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এলতেফাত হোসাইন বলেন, সুনির্দিষ্ট বিধিমালা ও আচরণবিধির ভিত্তিতে এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ সেশনে ভর্তিকৃত স্নাতক সম্পন্ন করা সকল শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটগ্রহণ শেষে গণনার পর রাতেই ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, একজন রাজা ও একজন রানি সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাবিতে রাজা-রানি নির্বাচন কাল

আপডেট সময় ০১:২৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮