ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হৃদরোগের ঝুঁকি কমায় মিষ্টি আলু

আকাশ নিউজ ডেস্ক:

মিষ্টি আলু শুধু খেতেই সুস্বাদু নয়, এতে রয়েছে নানা পুষ্টিগুণ। আমাদের শরীরে প্রতিদিন যে পরিমান ভিটামিন এ দরকার তার প্রায় সবটুকুই মিষ্টি আলুতে পাওয়া যায়।

মিষ্টি আলুতে প্রচুর পরিমানে আঁশ ও পটাশিয়াম আছে। সাধারণ আলুর চেয়ে এতে বেশি পরিমান প্রাকৃতিক চিনি রয়েছে। কিন্তু তা মোটেও ক্ষতিকর নয়। বরং মিষ্টি আলু ডায়বেটিস রোগীদের জন্য দারুন উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মিষ্টি আলুতে খুবই কম পরিমান ক্যালরি থাকে। এটি খেলে তাই ওজন বাড়ার সম্ভাবনা থাকে না।
মিষ্টি আলু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে সাহায্য করে। এতে প্রচুর পরিমানে আঁশ থাকায় এটি কোষ্ঠকাঠিন্য রোধ করতে সহায়তা করে।

গবেষণায় দেখা গিয়েছে, মিষ্টি আলু স্থূলতার ঝুঁকি কমায়। এছাড়া এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। এটি শরীরে শক্তি জোগায়। কাজে-কর্মেও গতি আসে। এছাড়া মিষ্টি আলুতে প্রচুর পরিমানে বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন বি ৬ সহ শরীরের নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে।

মিষ্টি আলুতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।এটি বাতের ব্যথা,হাড়ের ব্যথা,অ্যাজমা এবং ত্বক কুচকে যাওয়া রোধ করে। এটি স্তন ও ফুসফুসের ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে।

মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। প্রতিদিন দুই-তিনটি মিষ্টি আলু খেলে বয়সজনিত দৃষ্টিশক্তি খারাপ হওয়ার ঝুঁকি কমে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হৃদরোগের ঝুঁকি কমায় মিষ্টি আলু

আপডেট সময় ১২:৪২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮