ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রিয়ার আগে চোখ মেরেছিলেন তারাও, তবে …

আকাশ বিনোদন ডেস্ক: 

ভারতজুড়ে এখন ব্যাপক জনপ্রিয় নাম প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। তার চোখের জাদুতে কাঁপছে অনলাইন দুনিয়া। মাত্র ২৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপিং মাতিয়ে রেখেছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যম।

প্রিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও প্রকাশ করা হয় অনলাইনে। সব মিলিয়ে তার জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে।
এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, প্রিয়ার আগেও বলিউডের অনেক তারকা এমনভাবে চোখ মেরেছিলেন। সেই ছবি অনলাইনে প্রকাশ হলেও তেমন আলোচনা তৈরি করেনি।

ঐশ্বরিয়া রায়, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, আলিয়া ভাট থেকে শুরু করে আরও অনেক অভিনেত্রীকেই দেখা গেছে চোখ মারতে। কিন্তু চোখের যাদুতে তারা প্রিয়ার মতো আলোচনা তৈরি করতে পারেননি।

প্রিয়ার ভাইরাল হওয়া ভিডিওটি মূলত ‘অরু আদার লাভ’নামের একটি মালায়লাম ছবির গানের দৃশ্য। তবে ছবিতে মূল নায়িকা হিসেবে অভিনয় করেছেন অন্য একজন। হঠাৎ করে প্রিয়া এমন জনপ্রিয়তা পাবেন সেটা ভাবেননি ‘অরু আদার লাভ’ছবির পরিচালক ওমর লুলু।

এদিকে হঠাৎ পাওয়া তারকাখ্যাতি খুবই উপভোগ করছেন প্রিয়া। এরই মধ্যে নাকি বলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাবও চলে এসেছে তার কাছে। জনপ্রিয়তায় তিনি এখন চলতি সপ্তাহে অনলাইন দুনিয়ার অন্যতম জনপ্রিয় তারকা।

১৮ বছরের তরুণী প্রিয়া বসবাস করেন কেরালার ত্রিচুরে। পরিবার আর কাছের বন্ধুরা তাকে রিয়া নামে ডাকেন। বিমলা কলেজে প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া।

পড়ালেখার পাশাপাশি র‍্যাম্প মডেল হিসেবে কাজ করেন। এছাড়া নৃত্যশিল্পীও তিনি। ভ্রু নাচানোর কৌশল নাচ থেকেই রপ্ত করেছেন। প্রিয়া অভিনীত ‘অরু আদার লাভ’ছবিটি মুক্তি পাবে আগামী মার্চে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রিয়ার আগে চোখ মেরেছিলেন তারাও, তবে …

আপডেট সময় ১১:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮